ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন

ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন
২০২০-২১ অর্থবছরের জন্য ভারতের মুম্বাই থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতী সেদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ চাল আমদানি করা হবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য আরও ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল ক্রয়প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এরজন্য সুপারিশকৃত দরদাতা হচ্ছে ভারতের মুম্বাইয়ের রিকা গ্লোবাল ইমপ্লেক্স।মোংলা ও চট্টগ্রাম পোর্ট দিয়ে এ চাল দেশে আসবে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, চালের মূল্য কেজি প্রতি ৩৪.২৮ টাকা এবং প্রতি টন ৪০৪ দশমিক ৩৫ মার্কিন ডলার খরচ হবে। এর আগে গত ২ ডিসেম্বর ২০২০-২১ অর্থবছরে ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছিল সরকার। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এই চাল সরবরাহ করবে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের এমএস পিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!