বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক ; প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল সোমবার এক শোক বার্তায় শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা গত রোববার রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!