বুধবার থেকে এসএসসি’র রেজিস্ট্রেশন কার্ড বিতরণ

বুধবার থেকে এসএসসি’র রেজিস্ট্রেশন কার্ড বিতরণ

আগামীকাল বুধবার থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবেন।

রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবেএ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার আবেদনের সাথে সর্বশেষ স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!