হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন

ঢাকা: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপতালে মারা যান৷ হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল  বিষয়টি নিশ্চিত করেন ৷

হাজী সেলিমও বর্তমানে ল্যাবএইড হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।

গুলশান আরা বেগম ২০১৬ সাল থেকে কিডনি, ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন৷ তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন৷ গত আগস্ট মাস থেকে তিনি ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন ৷

মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর।

সোমবার (৩০ নভেম্বর) বাদ আছর চকবাজার জামে মসজিদে তার অনুষ্ঠিত হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!