নির্ধারিত সময়ে হবে না ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা

নির্ধারিত সময়ে হবে না ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা
মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি নিয়ে বুধবার (২৫ নভেম্বর) অনলাইন সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী।তিনি বলেন, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা তিন মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস করেছি। সেই আলোকে তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তবা এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২/১ মাস পিছিয়ে যাবে।প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়।দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীদের ছয় দিন ক্লাসে আনা হবে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা দু’একদিন স্কুলে এসে ক্লাস করবে পাশাপাশি তাদের অনলাইন ক্লাসও চলবে। করোনা ভাইরাসের কারণে চলতি বছরের জেএসসি-জেডিসি এবং এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। আর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!