রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ঢাকা: সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে রাজধানী। মেঘলা আবহাওয়ায় এমন বৃষ্টি শীতের প্রাক্কালে অনেকটাই বেমানান।শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এমনিতে আবহাওয়া শুষ্ক থাকবে। এতে আরও বলা হয়, ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার গতিতে উত্তর থেকে পশ্চিম-উত্তর দিকে বাতাস প্রবাহিত হবে।  মেঘলা আকাশের কারণে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!