মুসলিম কিশোরকে গুলি করে হত্যা করল রাশিয়ার পুলিশ

মুসলিম কিশোরকে গুলি করে হত্যা করল রাশিয়ার পুলিশ

রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাতারস্তানে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোর স্থানীয় একটি পুলিশ স্টেশনে আগুন ধরানো ও এক পুলিশ  কর্মকর্তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। পরে তাকে গুলি করে হত্যা করে রাশিয়ার পুলিশ।

এদিকে, ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া তিনি কি কারণে পুলিশ স্টেশনে হামলা চালান তারও কোনও কারণ জানানো হয়নি।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে তারা জানায়, সন্ত্রাসবাদ চেষ্টার অপরাধ হিসেবে তারা দেখছে এই ঘটনা। এ সংক্রান্ত একটি ফৌজদারি তদন্তও শুরু করা হয়েছে। মলোটভ ককটেল দিয়ে কুকমোর শহরে একটি থানায় আগুন ধরাতে চেষ্টা করেছিল ওই কিশোর। তাকে গ্রেফতার চেষ্টাকালে এক পুলিশ কর্মকর্তাকে সে অন্তত তিনবার ছুরিকাঘাত করে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরুজ্জীবিত করতে সীমিত সুযোগ খুঁজছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ, স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা