রোববার ডেসটিনির এমডির জামিন আবেদনের ওপর আদেশ

রোববার ডেসটিনির এমডির জামিন আবেদনের ওপর আদেশ

ঢাকা: মানি লন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য আগামী রোববার দিন রেখেছেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রফিকুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।

পরে খুরশীদ আলম খান বলেন, গত ২০ আগস্ট দুই মামলায় জামিন আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন রফিকুল আমীন। আপিল বিভাগে বৃহস্পতিবার শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন ঠিক করেছেন।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে দুটি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের ৫ দিন পর জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন

১৩৩ অধ্যাদেশের মধ্যে ১১৭টি আইনে রূপান্তরের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী