বুধবার  আ’লীগের সভাপতিমণ্ডলীর সভা

বুধবার  আ’লীগের সভাপতিমণ্ডলীর সভা

ঢাকা: আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা আহ্বান করা হয়েছে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী

এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার