গুলশান শপিং সেন্টারে অগ্নিকাণ্ড

গুলশান শপিং সেন্টারে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলশান শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান শপিং সেন্টারের ছয় তলায় সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শপিং সেন্টারের ছয় তলায় শমসের গার্মেন্টসের একটি ফ্লোরে এই আগুন লাগে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। হতাহতের কোনো সংবাদও আসেনি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফের উত্তপ্ত মণিপুর, সহিংসতায় ৪ জন নিহত

ইরান যুদ্ধের বিপুল অর্থব্যয়ের নিন্দা জানালেন মেয়র মামদানি