কাশিমপুর কারাগারে মৃত্যু

কাশিমপুর কারাগারে মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নুর ইসলাম (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর ইসলাম গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার আব্দুল লতিফের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, সকালে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। এসময় তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুরে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদক মামলা ছিল। মামলা নং ৩৮(০৫)১৯।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের ৫ দিন পর জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন

১৩৩ অধ্যাদেশের মধ্যে ১১৭টি আইনে রূপান্তরের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী