চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লাগবে লাইসেন্স

চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লাগবে লাইসেন্স

চট্টগ্রাম: চট্টগ্রামে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্সের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণে গঠিত বিভাগীয় কমিটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সভাকক্ষে আয়োজিত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

 

তিনি বলেন, চট্টগ্রামে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত রয়েছে সরকারি ও বেসরকারি সেবা সংস্থা। এর মধ্যে বেসরকারি একটি প্রতিষ্ঠান বর্জ্য ব্যবস্থাপনা করে থাকে। ওই প্রতিষ্ঠানকে লাইসেন্সের আওতায় আনার সুপারিশ করেছে কমিটি।

‘এছাড়া সরকারি যেসব সেবা সংস্থা বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিয়োজিত তাদের বিষয়টি সঠিকভাবে মনিটরিং করার বিষয়ে জোর দেওয়া হয় সভায়। ’

সংশ্লিষ্টরা জানান, ‘চট্টগ্রাম সেবা সংস্থা’ নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান চট্টগ্রামে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত রয়েছে। সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি এ প্রতিষ্ঠানটি মহানগরের হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর বর্জ্য সংগ্রহ করে থাকে।

বিধিমালা-২০০৮ এর আলোকে গঠিত চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রকক্রিয়াজাতকরণ) এই কমিটি সর্বশেষ ২০১৬ সালে সভা করে। দীর্ঘ চার বছর পর মঙ্গলবার এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, সহকারী কমিশনার মো. আবু রায়হান, চট্টগ্রাম সেবা সংস্থা’র চেয়ারম্যান জমির উদ্দিন।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দীর্ঘদিন পর চালু: শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো সিজারিয়ান অপারেশন

দেশে ২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৬৮