রাজধানীর চকবাজারে পুরাকীর্তি পদকসহ আটক ৪

রাজধানীর চকবাজারে পুরাকীর্তি পদকসহ আটক ৪

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকা থেকে মূল্যবান পুরাকীর্তি পদকসহ চার জনকে আটক করছে র‍্যাব-১০।

আটকরা হলেন— শেখ এনায়েত হোসেন ওরফে টুটুল (৪৭), আবু লায়েজ ওরফে আবুল (৫০), আলী প্রধান ওরফে মোহন (৫৩) ও আবু নাছের (৫৭)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর চকবাজার থানার হোসনি দালান রোডে রোববার রাতে র‌্যাব-১০-এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে চার জনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মূল্যবান ধাতব পদার্থের তৈরি পুরাকীর্তি পদক (মেডেল), ছয়টি মোবাইল ফোন ও সাত হাজার টাকা জব্দ করা হয়।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: ডিএসসিসি প্রশাসক