রামেক হাসপাতালে এক সপ্তাহ ধরে বন্ধ করোনা পরীক্ষা

রামেক হাসপাতালে এক সপ্তাহ ধরে বন্ধ করোনা পরীক্ষা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পিসিআর ল্যাবে এক সপ্তাহ ধরে করোনা নমুনা পরীক্ষা বন্ধ আছে। গত ৩১ জুলাই ল্যাবটিতে সর্বশেষ পরীক্ষা হয়েছিল। কিন্তু পিসিআর মেশিনের ত্রুটির কারণে ৯৪টি নমুনার সবগুলোর রিপোর্টই আসে করোনা পজিটিভ। তাই সে ফলাফল আর ঘোষণা করা হয়নি।

হাসপাতালে কর্তৃপক্ষের ধারণা, পিসিআর যন্ত্রের কোথাও কোনো গোলযোগ হয়েছে। এটি ঠিক করতে এক সপ্তাহ থেকে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এখন শুধু রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাইয়ের ফলাফলে দেখা যায়, শতভাগ নমুনাই করোনা ‘পজিটিভ’। এমন অস্বাভাবিক ফলাফল দেখে টেকনোলজিস্টরা উপলব্ধি করেন, যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষায় মেশিনে ত্রুটি ধরা পড়ে। এখন ত্রুটি সারানোর চেষ্টা চলছে। বারবার নমুনা পরীক্ষা করে যাচাই করা হচ্ছে, যন্ত্রটি ঠিকমতো কাজ করছে কি না।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, পিসিআর মেশিনে ত্রুটি দেখা দিয়েছিল। সেটি ঠিক হয়ে গেছে। আজ-কালের মধ্যে ল্যাব চালু করা যাবে। তাদের ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয় গত ১৯ মে থেকে। এখানে একসঙ্গে ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা আছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!