বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

এর আগে রবিবার ১১টা ৩৪ মিনিটে বনানীর ২৮-৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ১৫ তলায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১২টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ক্ষয়ক্ষতির বিষয় বিস্তারিত পরে জানানো হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রমজানে তারুণ্যের ইতিবাচক চর্চা বাঞ্ছারামপুরে শতাধিক তরুণ ও প্রবীন পেল পুরস্কার

ভুয়া অর্ডার দিয়ে হয়রানি করেছে জামায়াত ইসলামীর ভাইয়েরা: তারেক রহমান