দীর্ঘদিন পর চালু: শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো সিজারিয়ান অপারেশন

দীর্ঘদিন পর চালু: শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো সিজারিয়ান অপারেশন
শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার সেবা পুনরায় চালু, খুশি এলাকাবাসী/ছবিঃ মিলন ইসলাম

১৩ এপ্রিল ২০২৬

মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, সিজারিয়ান সেবা বন্ধ থাকায় এতদিন গর্ভবতী মায়েদের দূরবর্তী হাসপাতালে যেতে হতো। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিত এমপি’র উদ্যোগে এ সেবা পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক যোগদান করেছেন।

নতুন সেবায় প্রথম সফলতা—ফুটফুটে শিশুর জন্ম/ছবিঃ মিলন ইসলাম

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাসুদ রানা জানান, আজ প্রথম সিজার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “আমরা নরমাল ডেলিভারির ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।”

এদিকে, সেবা চালু হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন

..

Leave a reply

Minimum length: 20 characters ::