পাটগ্রামে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রামে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিএসএফ/ছবি : সংগৃহীত

৮ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বুধবার ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনে ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য রেখা থেকে ভারতের সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের দিকে রাত ২টা ৫০ মিনিট এবং ভোর ৪টা ৫০ মিনিটে দুটি পৃথক গুলির শব্দ শোনা যায়।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্তে কাঁটাতারের বেড়াপ্রবেশ করার চেষ্টা করলে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ ভারতের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই চলছে। এছাড়া উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::