নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীর  জয়, প্রতিদ্বন্ধিরা যত পেলেন

নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীর  জয়, প্রতিদ্বন্ধিরা যত পেলেন
মো: গোলাম মোস্তফা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর চারটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা।এরমধ্যে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে ১লাখ ৫০হাজার ৮২৪ ভোট পেয়ে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-০২ আসনে ১লাখ ৪৬হাজার ৪৩০ভোট পেয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-০৩ আসনে ১লাখ ৯হাজার ৬৮৬ ভোট পেয়ে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-০৪ আসনে ১লাখ ২৬হাজার ২২২ ভোট পেয়ে সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম নির্বাচিত হন।
ভোট গণনা শেষে রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ফলাফল ঘোষণা করেন। নীলফামারী-০১ আসনে মাওলানা আব্দুস সাত্তারের নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপি জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি খেজুর গাঁছ প্রতিকে পান ১লাখ ১৯হাজার ৫৯ ভোট।
নীলফামারী-০২ আসনে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ধানের শীষ প্রতিকে তিনি পান ১লাখ ৩৫হাজার ৪১৮ ভোট।
নীলফামারী-০৩ আসনে মাওলানা ওবায়দুল্লাহ সালাফির নিকটতম ছিলেন বিএনপির সৈয়দ আলী। তিনি ধানের শীষে ভোট পান ৮৯হাজার ৮০৭। নীলফামারী-০৪ আসনে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিনের নিকটতম রয়েছেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। তিনি ধানের শীষে ভোট পান ৮২হাজার ৮৬ ভোট।
রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্র জানায়, নীলফামারী-০১ আসনে ৪লাখ ৬০হাজার ২৬৭টি ভোটের মধ্যে ভোট পড়ে ২লাখ ৯৯হাজার ৭৩৯ ভোট। এরমধ্যে বাতিল ভোটের সংখ্যা ছিলো ৬হাজার ২০৯টি। আসনে ভোট পড়েছে শতকরা ৬২.১২ভাগ। বলেন, নীলফামারী-০২ আসনে ৩লাখ ৮৫হাজার ৭৮৭টি ভোটের মধ্যে ভোট পড়ে ২লাখ ৯০হাজার ৩৯৪টি ভোট। এরমধ্যে বাতিলের সংখ্যা ছিলো ৪হাজার ৪৩৫টি। আসনে ভোট পড়েছে শতকরা ৭৫.২৭ ভাগ।
এছাড়া নীলফামারী-০৩ আসনে ২লাখ ৯৪হাজার ৪৪৬ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২লাখ ৭হাজার ৬৮২ ভোট। এরমধ্যে বাতিলের সংখ্যা ছিলো ৩হাজার ৮০৮টি ভোট। আসনে ভোট পড়েছে শতকরা ৭০.৫৩ভাগ।
নীলফামারী-০৪ আসনে ৪লাখ ৫১হাজার ৮১৫টি ভোটের মধ্যে ভোট পড়ে ২লাখ ৯৭হাজার ২৫৪টি ভোট। এরমধ্যে বাতিলের সংখ্যা ছিলো ৭হাজার ৫৭টি। আসনে ভোট পড়েছে শতকরা ৬৫.৭৯ভাগ।
এছাড়া নীলফামারী-০১ আসনে প্রতিদ্বন্ধি গাভী প্রতিকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির জেবেল রাহমান গানি ৪হাজার ৪৭৭ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল জলিল হাতপাখা প্রতিকে ১হাজার ৮৭১ ভোট, জাতীয় পার্টির কর্ণেল (অব.) তছলিম উদ্দিন লাঙল প্রতিকে পান ১২হাজার ২৭৬ ভোট, জাতীয় পার্টি-জেপির মখদুম আজম মাশরাফি বাইসাইকেল প্রতিকে ৪হাজার ৫০১, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) রফিকুল ইসলাম কাঁচি প্রতিকে ৩১২ ভোট এবং বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রণ্টের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতিকে পান ২১০ভোট।
নীলফামারী-০২ আসনে প্রতিদ্বন্ধি প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ ফুটবল প্রতিকে ৩০৭ ভোট, খেলাফত মজলিসের সরোয়ারুল আলম দেওয়াল ঘড়ি প্রতিকে ৩৫১ ভোট, ইসলামী আন্দোলনের এ্যাডভোকেট হাছিবুল ইসলাম হাতপাখা প্রতিকে ৩হাজার ২৬০ ভোট পেয়েছেন।
নীলফামারী-০৩ আসনে প্রতিদ্বন্ধি ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন সরকার হাতপাখা প্রতিকে ৯৯০ ভোট এবং জাতীয় পার্টির রোহান চৌধুরী লাঙল প্রতিকে ৩হাজার ৯৯১ ভোট পান।
নীলফামারী-০৪ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে সিদ্দিকুল আলম সিদ্দিক ৬৭হাজার ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলনের শহিদুল ইসলাম হাতপাখা প্রতিকে ৮হাজার ৩৩৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকার ফুটবল প্রতিকে ৩হাজার ৮২৬ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) মাইদুল ইসলাম কাঁচি প্রতিকে ৬৩০ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টির শওকত আকবর কাঁঠাল প্রতিকে ৯৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী জোবায়দুর রহমান হীরা ঘোড়া প্রতিকে ১হাজার ৮, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মামুন মোটর সাইকেল প্রতিকে ৪৩৬ ভোট পান।
..

Leave a reply

Minimum length: 20 characters ::