
মিলন ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ মুহিতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে রিটার্নিং অফিসার কর্তৃক যাচাই-বাছাই শেষে ডক্টর এম এ মুহিতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে আপিল প্রক্রিয়ার কারণে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে শাহজাদপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা একে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
মনোনয়ন ফিরে পাওয়ায় ডক্টর এম এ মুহিত এখন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। এতে করে এই আসনে ভোটের প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
সিরাজগঞ্জ-৬ আসনটি জেলার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। দীর্ঘ সময় পর বিএনপি এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।
..

মাহবুবুজ্জামান সেতু – নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে
| সারাদেশ কোন মন্তব্য নাইফরহাদ রহমান – টেকনাফ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে
| সারাদেশ কোন মন্তব্য নাই(সিলেট) জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে
| সারাদেশ কোন মন্তব্য নাইনওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র
| সারাদেশ কোন মন্তব্য নাইফরহাদ রহমান – টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর
| সারাদেশ কোন মন্তব্য নাইমুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপির এক নেতার কাছে চাঁদা দাবির
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ মুকুল হক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়িয়া
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : তিব্বতকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে মার্কিন
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজে আজ (১৩ জুলাই)
| জাতীয়আজ শনিবার দুপুরের পর থেকে শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে সরব
| রাজনীতিঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ আরোপের
| জাতীয়নিয়মবহির্ভূতভাবে মিথ্যা তথ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই সিন্ডিকেট সদস্যকে
| শিক্ষানাঈম হোসেন দূর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত
| শিরোনাম