
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। ঈদগাঁও ইসলামাবাদ রেলস্টেশনে এবার থামবে ট্রেন। বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সুখবর জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রেল বিভাগে যুক্ত হচ্ছে নতুন দুইটি ট্রেন—সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। এসব ট্রেন কয়েকটি স্থানে যাত্রাবিরতি করবে, যার মধ্যে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশনও রয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালু হওয়ার পর থেকেই ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশনটি বন্ধ ছিল। ফলে উপজেলার মানুষ রেলের সুবিধা থেকে বঞ্চিত ছিল। স্টেশনটি চালু না হওয়ায় ঈদগাঁও উপজেলার একজন আইনজীবী বিজ্ঞ আদালতে আইনি নোটিশ পাঠান।
সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস চালু হওয়ার ফলে ঈদগাঁও উপজেলাবাসী দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে। এই সেবা তাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। পাশাপাশি অর্থনীতি ও পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উপজেলার মানুষের মধ্যে এখন উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে ট্রেনে চড়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
ঈদগাঁও উপজেলার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন রেলসেবার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের জীবনে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মুহাম্মাদ আরিফুর রহমান রণি, ঝালকাঠি প্রতিনিধি: নির্মাণ কাজ শেষ হওয়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইআনাছুল হক, ঈদগাঁওঃ কক্সবাজারের আলোচিত ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার
| শিরোনাম কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ নাফ নদীতে জেলেদের মৎস্য আহরণ কার্যক্রম
| শিরোনাম কোন মন্তব্য নাইমাহবুবুজ্জামান সেতু – নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার ২
| সারাদেশ কোন মন্তব্য নাই২৩ মার্চ, ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাইমুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি : নিজের ১৩ মাস বয়সী নিথর কন্যাসন্তানকে
| সারাদেশ কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি : গত রোববার সন্ধ্যায়
| সারাদেশ কোন মন্তব্য নাইআনাছুল হক – (কক্সবাজার) ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক বিশ্ববিদ্যালয়
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস মহামারির মধ্যে এবার এসএসসি ও
| শিক্ষানিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নওগাঁর তিন আসামিকে
| আইন ও আদালতনিজস্ব প্রতিবেদক : দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত করোনার
| শিরোনামসমাচার রিপোর্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও
| জাতীয়ঢাকা: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার
| জাতীয়আবুল কালাম আজাদ,(রাজশাহী ব্যুরো):রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের
| শিরোনামবাঙলা কলেজ প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল ২০ নভেম্বর
| শিক্ষা