
শেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা সরকার ওরফে জুলমত সরকার হত্যা মামলার প্রধান আসামি মো. মমতাজ প্রামানিককে (৬০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মমতাজ প্রামানিক শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের মৃত জনাব আলী প্রামানিকের ছেলে।
শনিবার (১২ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট সকালে আসামি মমতাজ প্রামানিকের নেতৃত্বে কায়েমপুর গ্রামে তারা সরকার ওরফে জুলমত সরকারের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করতে থাকে। তারা সরকার বাধা দিতে গেলে মমতাজ প্রামাণিক চাইনিজ কুড়াল তার মাথায় কোপ দেয় এবং তার সহযোগী অন্যান্যরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা সরকারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তারা সরকার মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. মিতু খাতুন বাদী হয়ে গত ১৪ আগস্ট শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৯ এপ্রিল ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের
| সারাদেশ কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার
| জাতীয় কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা পৌর শহরের
| সারাদেশ কোন মন্তব্য নাইপটিয়া,চট্টগ্রাম: গাছের ডাল ও দড়ি দিয়ে কোনো রকমে বেঁধে
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু সুফিয়ান: বিদ্যুৎ আমাদের আধুনিক জীবনের অন্যতম অপরিহার্য উপাদান।
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার
| জাতীয়প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
| শিরোনামসিলেট: লকডাউন মানাতে সিলেটে প্রতিদিন চলছে অভিযান। প্রশাসনের জেরার মুখে
| শিরোনামনিউজ ডেস্ক : সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
| জাতীয়ঢাকা: বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ সংশোধন
| জাতীয়বিনোদন ডেস্ক : অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর আড়াই মাস পার
| বিনোদনসমাচার ডেস্ক: আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী
| জাতীয়বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে কল্যাণকর বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ আদায় ও বিশেষ
| শিরোনাম