
নিউজ ডেস্ক : করোনা মহামারির পর ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে অর্থনৈতিক সংকটেও আগের অর্থ বছরের তুলনায় ২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার। গত অর্থ বছরে মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ৮২৪ ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৭ হাজার ৬২৭ টাকা ৫১ পয়সা)।২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। সে হিসাবে বিগত অর্থ বছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার।সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থছরের কার্যাবলি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ২০২১-২২ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ (সাময়িক), বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার নিরূপিত হয়েছে।এ সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ৩ লাখ ৪২ হাজার ৪০০ কোটি টাকা, রাজস্ব আদায় বৃদ্ধির হার ৪ দশমিক ১৮ শতাংশ।বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৩৪ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।২০২১-২২ অর্থ বছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ২১ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে ৯ লাখ ৮৪ হাজার ৭৫৯ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেন।বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১ হাজার ৮৩৬টি প্রকল্পে ব্যয় হয় ২ লাখ ৩ হাজার ৭৮৩ কোটি টাকা, যা বরাদ্দের ৯২ দশমিক ৮০ শতাংশ। এই অর্থ বছরে ৩৩৩টি প্রকল্প সমাপ্ত হয়।২০২১-২২ অর্থ বছর শেষে ১৬ দশমিক ০৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল, যা বিগত অর্থ বছরের তুলনায় ১০ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অর্থ বছরে সার, সেচ কাজে বিদ্যুৎ, ইক্ষু ইত্যাদি খাতে মোট ১৫ হাজার ১৭২ দশমিক ৭৯ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

সমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার
| জাতীয় কোন মন্তব্য নাইআশিকুর রহমান : নরসিংদীতে অভিযান চালিয়ে ৮ মামলার আসামী, চিহ্নিত
| জাতীয়মানিকগঞ্জ: শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি ঘাট বন্ধ এবং দুর্গাপূজার কারণে যানবাহনের বাড়তি চাপ
| সারাদেশনিউজ ডেস্ক : ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপের নির্বাচনে ৩১ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত
| জাতীয়নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে মো. রাজু
| জাতীয়নিউজ ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের
| জাতীয়ঢাকা: সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। যেটি পরে নিম্নচাপে পরিণত
| জাতীয়