
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, এখানে আসার সময় রাস্তার পাশে সারিবদ্ধ বয়স্ক লোকজন দেখলাম। তারা আমার হাত ধরে টান দেয় আর বলে খেলতে হবে।ভালোই লাগলো দেখে। শেখ হাসিনাকে যারা ভালোবাসে তারা খেলার জন্য প্রস্তুত আছে।সোমবার (২৯ আগষ্ট) টাঙ্গাইলে এক জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।শামীম ওসমান বলেন, আমি ওদের বিশ্বাস করি না। আপনারা তো কার যেন ফাঁসি চান। ফাঁসি চাওয়ার দরকার কী। এলাকায় এলে যা করার করবেন। ফাঁসি দিতে দড়ি নষ্ট হয়। ২০০১ সালের ১৬ জুন খুব খারাপ কাজ করেছিলাম। কী অপরাধ, নারায়ণগঞ্জের মাটিতে বসে বলেছিলাম আমার দাদার বাড়িতে আওয়ামী লীগের জন্ম হয়েছে। নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে গোলাম আজম ও কুকুরের প্রবেশ নিষিদ্ধ। বুঝতে পারিনি তারা পেছন থেকে হামলা করবে। আরডিএক্স দিয়ে বোমা হামলা করলো। আমার ২০ জন মানুষ টুকরো টুকরো হয়ে গেল। সেদিন সেই অবস্থায় একটি কথাই বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। সেদিন বলেছিলাম আওয়ামী লীগের জন্য। আজ তিনি শুধু আওয়ামী লীগের সম্পদ না, দেশের সম্পদ।তিনি বলেন, আমি তখন ক্লাস সেভেনের ছাত্র। বঙ্গবন্ধু বিধ্বস্ত বাংলাদেশকে সাড়ে তিন বছরে স্বল্প উন্নত দেশে পরিণত করেছেন। আর পনের বছর পেলে দেশকে জাপানের মতো উন্নত দেশে রূপ দিতেন। সেখানে তাকে হত্যা করা হলো। শামীম ওসমান বলেন, লজ্জা করে না আমাদের একটা লোককে সপরিবারে মেরে ফেললাম। শেখ হাসিনা বাঁচলো কেন তাই তার ওপর ২১ বার হামলা করা হলো। শেখ হাসিনাকে আগামী দিনের বাংলাদেশের জন্য দরকার। সামনের সময়টা খুব কঠিন সময় উল্লেখ করে তিনি বলেন, প্রথমে এলো রোহিঙ্গা, তারপর করোনা। এখন এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সারা পৃথিবীর অর্থনীতি টালমাটাল। জানি আপনাদের কষ্ট হচ্ছে। বাংলাদেশ পৃথিবীর বাইরের কোনো রাষ্ট্র নয়।শামীম ওসমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরে যখন তিনি তার বাড়িতে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়তে চাইলেন। জিয়াউর রহমান নামাজ পড়তে দেয়নি। তারা বলে রাজপথ দখলে নেবেন। আমরা রাস্তা থেকে জন্ম নেওয়া লোক। আরে খেলেন না। বলেন কবে খেলবেন। দিনের বেলা গরম বক্তব্য দেন আর রাতের বেলা ফোন দিয়ে বলেন খেয়াল রাইখেন। খেলা হবে, অবশ্যই খেলা হবে। আমরা খেলবো সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। আমরা অবশ্যই খেলবো সুন্দর বাংলা গড়ার জন্য।

সমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইঢাকা: নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহ করার অভিযোগে জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর
| আইন ও আদালতআগামী বুধবার (০৯ সেপ্টেম্বর) থেকে ঢাকার ক্রিকেটারদের বন্ধ হয়ে যাওয়া
| খেলাধুলানিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে
| রাজনীতিস্পোর্টস ডেস্ক : অবশেষে শিরোপার জন্য আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের
| খেলাধুলানিউজ ডেস্ক : কারওয়ান বাজার ঝুঁকিপূর্ণ। এই মার্কেট যে কোনো
| জাতীয়নিউজ ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ
| জাতীয়যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি
| শিরোনাম