কালিয়াকৈরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
কালিয়াকৈর প্রতিনিধি  : গাজীপুরের কালিয়াকৈরে নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার রসুলপুর বরিয়াবহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া  বলেন, নদীতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত থাকায় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচদিন আগে তার মৃত্যু হয়েছে।তিনি বলেন, তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে নীল ও কমলা রঙের চেকের গেঞ্জি এবং কালো ট্রাউজার রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল