৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।আটকরা হলেন- মো. রাকিব ব্যাপারী (২৬) ও মো. শফিকুল ইসলাম (২৬) ।শনিবার (১২ জুন) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ক্যাফে নিউ নাইওরি রেস্তোরাঁর সামনের ফুটপাত থেকে তাদেরকে আটক করা হয়।ডিবি মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) শিকদার মো. হাসান ইমাম জানান, কিছু লোক মাদকদ্রব্য বিক্রির জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি উদ্ধার প্রতিরোধ টিম।আটকরা মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার

৬০ বছরের রাজনৈতিক জীবনে প্রথম এমপি হলেন গয়েশ্বর