হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের ৫ দিন পর জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের ৫ দিন পর জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী/ছবি: সংগৃহীত

১২ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট কাওয়ালিন নাহার।

এর আগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন তার শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেন।

গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলাটি গত বছর ২৫ মে দায়ের করা হয় এবং পরে আদালতের নির্দেশে তা এজাহারভুক্ত হয়।

শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::