না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ/ছবিঃ সংগৃহীত

১২ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তিনি দীর্ঘদিন ধরে দেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

কুমিল্লায় ১৯৩৭ সালে জন্মগ্রহণ করা শফিক আহমেদ উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে আইনাঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::