লামা হায়দারনাশী গ্রামার স্কুলের ২০২৬ সালের SSC পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

লামা হায়দারনাশী গ্রামার স্কুলের ২০২৬ সালের SSC পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
লামার হায়দারনাশী গ্রামের স্কুলে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক স্মরণীয় মুহূর্ত/ছবি : মোঃ নুরুল আলম

১২ এপ্রিল ২০২৬

মোঃ নুরুল আলম – বান্দরবান জেলা প্রতিনিধ : ১১ এপ্রিল ২০২৬, বান্দরবানের লামার হায়দারনাশী গ্রামার স্কুল এর আয়োজনে ২০২৬ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। প্রধান অতিথি বলেন, সবার আগে শিক্ষা।

একটি জাতি পরিবর্তীত হতে হলে প্রথমত তাকে শিক্ষা লাভ করতে হবে। শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষিত ও মানবিক হতে হবে। আজ যারা বিদায় নিচ্ছো, তারা তাদের শিক্ষার প্রতিফল দিয়েই অত্র বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

আবার আজ তোমরা যারা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয় অর্জন করেছ, তারা যেমন পুরস্কৃত হচ্ছো, তেমনি পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে তারাও ফুলেল শুভেচ্ছায় আন্দোলিত হবে। তোমাদের সফলতায় আমাদের একান্ত কাম্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, হিল গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, হিল গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায়ী ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এছাড়াও দোয়া অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::