গলাচিপায় বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহার মৃত্যুতে শোক

গলাচিপায় বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহার মৃত্যুতে শোক
প্রবীণ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহার মৃত্যুতে গলাচিপায় শোক/ছবি :সঞ্জীব কুমার সাহা

৯ এপ্রিল ২০২৬

সঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহা (৮৫) মৃত্যু বরণ করেছেন । বৃহস্পতিবার সকাল ৮টার সময় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাচখালী গ্রামের বাসিন্দা ।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতেছিলেন ।মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

নারায়ণ চন্দ্র সাহা পৌর শহরের পশ্চিম বাজারের বটতলায় দীর্ঘ ৪০-৫০ বছর ধরে ফটোস্ট্যাট ও কম্পিউটার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার হাত ধরেই গলাচিপা উপজেলায় প্রথম ফটোকপি করা শুরু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার পদচারণা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নারায়ন সাহার মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাব, বনিক সমিতি,সামাজিক,রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::