গজারিয়ায় পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার

গজারিয়ায় পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার
এস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে ১৩টি জবাইকৃত ঘোড়া উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় জবাইয়ের উদ্দেশ্যে আনা একটি জীবিত ঘোড়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনে।
এলাকার স্থানীয়রা ভোরে ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত ঘোড়ার দেহাবশেষ, ঘোড়ার মাংস,জবাইকৃত ঘোড়ার পেটে বাচ্চা সহ  রক্তের চিহ্ন এবং মাটিতে পুঁতে রাখা হাড়ের আলামত দেখতে পান। এ সময় একটি জীবিত ঘোড়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে আনারপুরা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মোঃ তিতাস এবং বাবুল সিকদারের ছেলে মোঃ রাজিবের নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস বস্তাবন্দি করে স্থানীয় বাজার ও বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করে আসছিল।প্রমাণ নষ্ট করতে তারা চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি গর্ত করে পুঁতে ফেলত।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ  মো. হাসান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে
..

Leave a reply

Minimum length: 20 characters ::