ইরানের ১০ দফা প্রস্তাব নীতিগতভাবে গ্রহণ করেছেন ট্রাম্প

ইরানের ১০ দফা প্রস্তাব নীতিগতভাবে গ্রহণ করেছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ছবি : সংগৃহীত

৮ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ইরান বুধবার ভোরে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ১০ দফা প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, এই প্রস্তাব একটি বড় চুক্তির জন্য আলোচনার কাঠামো হিসেবে কাজ করবে। তবে পরিকল্পনার সব বিষয় এখনও প্রকাশ করা হয়নি।

প্রস্তাবের মধ্যে রয়েছে:

ইরানের বিরুদ্ধে আগ্রাসন না করার নিশ্চয়তা
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি
মার্কিন প্রাথমিক ও দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা প্রত্যাহার
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইরানবিরোধী প্রস্তাব বাতিল
ক্ষতিপূরণ প্রদান
অঞ্চল থেকে মার্কিন যুদ্ধ বাহিনী প্রত্যাহার
লেবাননসহ সকল রণাঙ্গনে সংঘাত বন্ধ করা

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, এই আলোচনা মানে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন নয়। শর্তগুলো পূরণ এবং বিস্তারিত বিষয় চূড়ান্ত হলে তবেই চূড়ান্ত চুক্তি হবে। আলোচনার সময় ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে।

পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হবে, যা দুই সপ্তাহ চলার কথা রয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে এবং প্রস্তাবকে ‘আলোচনার জন্য কার্যকর ভিত্তি’ হিসেবে উল্লেখ করেছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::