৫ বছরের সাজাপ্রাপ্ত ফরিদুল আলম গ্রেপ্তার

৫ বছরের সাজাপ্রাপ্ত ফরিদুল আলম গ্রেপ্তার
টেকনাফে র‌্যাবের অভিযানে পলাতক আসামি ফরিদুল আলম গ্রেপ্তার/ছবিঃ ফরহাদ রহমান

৮ এপ্রিল ২০২৬

ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) রাত ১টা ৩৫ মিনিটের দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরিদুল আলম ঝিমংখালী এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তার বিরুদ্ধে উখিয়া থানার একটি মামলায় আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আদালতের রায় বাস্তবায়নে র‌্যাব-১৫ এর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::