গলাচিপায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত

গলাচিপায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত
গলাচিপায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত—স্বাস্থ্য সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা/ছবিঃ সঞ্জীব কুমার সাহা

৭ এপ্রিল ২০২৬

সঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:  “স্বাস্থ্যের জন্য ঐক্যবদ্ধ হই, বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্তে আস্থা রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়াম কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসালটেন্ট মেডিসিন ডা. মোহাম্মদ আল আমিন, ডা. মো. সালাহউদ্দিন মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, ডা. মো. নূর উদ্দিন এবং ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রামের এরিয়া ম্যানেজার গাউজ গাজী।

এ সময় উপস্থিত ছিলেন ডা. আতাউর রহমান, ডা. জান্নাতুন নাঈম তানহা, ডা. মিমি দাস, ডা. আবদুল্লাহ আল নোমান, ডা. ইমরান, ডা.শর্মিলী হোসেন দোলনসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য, পশুপাখির স্বাস্থ্য এবং পরিবেশ—এই তিনটি বিষয় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। “ওয়ান হেলথ” (One Health) ধারণার আলোকে বিজ্ঞানভিত্তিক, টেকসই ও সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে রোগ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান, পুষ্টি এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম—এই নীতিকে সামনে রেখে একটি সুস্থ, নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::