শাহজাদপুর কাপড়ের হাটে ব্যবসায়ী আহতের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ

শাহজাদপুর কাপড়ের হাটে ব্যবসায়ী আহতের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ
শাহজাদপুর কাপড়ের হাটের হামলা: বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ/ছবিঃ মিলন ইসলাম

৫ এপ্রিল ২০২৬

মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শাহজাদপুর কাপড়ের হাটে সম্প্রতি এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে নেতৃদ্বয় দাবি করেন, তাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং সামাজিকভাবে সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেন।

এমদাদুল হক নওশাদ ও আব্দুল্লাহ আল মাহমুদ কাপড়ের হাটে সংঘটিত এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তারা প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃদ্বয় আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো থেকে বিরত থাকতে হবে। তারা সকলকে নিজস্ব পরিচয়ে সঠিক ও যাচাইকৃত তথ্য প্রচারের আহ্বান জানান।

..

Leave a reply

Minimum length: 20 characters ::