১ এপ্রিল ২০২৬
মো: আল-আমিন-পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগড় ইউনিয়নে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একপক্ষের অন্তত ৯ জন গুরুত্বর আহত হয়েছেন।
সবাই উন্নত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুই পক্ষ আদালতে পাল্লাপাল্টি মোকদ্দমা করেছেন। এই সংঘর্ষের ৯ জন গুরুত্বর আহতদের পক্ষে অবস্থান নিয়ে ওই ইউনিয়নের পশ্চিম দলুয়াগছ গ্রামের বাসিন্দারা আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ওই ইউনিয়নের পশ্চিম দলুয়াগছের পাঁকা রাস্তায় মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গ্রামবাসী।
জানা যায়, গত ২৭ এপ্রিল রোজ শুক্রবার সকালে চাষাবাদের জমিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার পরে হকিকুল ইসলাম তেঁতুলিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। বাদী- হকিকুলসহ ৯ জন গুরুত্বর আহত হয়েছেন, কারো মাথা ফাঁটছে, কারো পা ভেঙেছে, অনেকের হাত ভেঙেছে।
মামলার বাদী হকিকুল ইসলাম জানান, ক্রয়সুত্রে জমিতে চাষাবাদ করতে গেলে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে বৈ-আইনিভাবে জনতায় দলবদ্ধ হইয়া হাতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোড়া ইত্যাদি দেশিয় অস্ত্রে সজ্জিত হইয়া উক্ত জমিতে অনধিকার প্রবেশ করিয়া আমাকে এবং আমার পরিবারের লোকজনের উপর হামলা ও মারপিট করেন বিবাদীগণ। এমন ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চরম উত্তেজনার মধ্যে দিন যাচ্ছে ওই গ্রামের।

স্থানীয়রা বলেন, হকিকুল ইসলাম একজন নিরহ ব্যক্তি তার উপর ও তার পরিবারের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। কয়েক জনের নামে বিবাদীরা মিথ্যা মামলা দায়ের করেছেন আদালতে। যারা এই ঘটনায় জড়িত ছিলো না, তাদের নাম মামলায় দিয়েছেন।
এতে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় বিপুল নামে ব্যক্তি তিনি জানান, ঘটনার দিন আমি বাজারে ছিলাম, যখন শুনি মারামারি ঘটনা তাৎক্ষনিক আমি ছুটে যায় ওই স্থানে। দুইপক্ষের মারামারী সামলানোর চেষ্টা করি। এক পর্যায়ে ব্যাপক মারামারি ঘটে থাকে দুই পক্ষের মধ্যে। আমি ঘটনার সাথে কোন ক্রমে জড়িত ছিলাম না, আমাকে মিথ্যা মামলা দিয়েছেন। আমি এটার বিচার চাই। নামটি অব্যাহতির জন্য জোর আবেদন করিতেছি।
বিক্ষোভকারীরা জানায়, অহেতুক গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করলে প্রকৃত জবাব দেওয়া হবে।
বর্তমানে এলাকায় দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এজারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
..