শেখ মাহবুব,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব -১২ এর পৃথক অভিযানে ১৩ লক্ষ ১৫ হাজার ৭’শ টাকার জালনোটসহ ২ জন এবং ১৯৬ বোতল ইস্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা।
সোমবার দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সিরাজগঞ্জ র্যাব -১২ এর অধিনায়ক পিপিএম অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৫১ হাজার টাকার জাল নোট এবং দুটি মোবাইল ফোন সহ রবিউল ইসলাম ও আবুল হাসান কে আটক করে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে আরো জানা যায় যে, সলঙ্গা থানা ধোপাকান্তি এলাকার পলাতক আসামী হাকিম শেখের ভাড়াকৃত বাসা থেকে ১২ লক্ষ ৬৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয় এবং সিরাজগঞ্জের সদর থানার শিয়ালকোল ইউনিয়নের বিলকুলির মধ্যপাড়া অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় মাদক বহনকারী হাফিজুর রহমান, মনিরুজ্জামান ও রোজিনা বেগম কে ১৯৬ বোতল ইস্কাফসহ তাদেরকে গ্রেফতার করা হয় ।
আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর ও সলঙ্গা থানা মামলা রুজির প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামিগণ প্রাথমিক জিজ্ঞাসা বাদে বলেন, দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার আশেপাশের এলাকায় জাল টাকা নোট নিজ হেফাজতে রেখে এবং খাঁটি নোট হিসেবে কয় বিক্রয় ও লেনদেন করত।
..