নওগাঁয় অবৈধভাবে মজুদকৃত পেট্রোল-অকটেন জব্দ; ভ্রাম্যমাণ আদালতে

নওগাঁয় অবৈধভাবে মজুদকৃত পেট্রোল-অকটেন জব্দ; ভ্রাম্যমাণ আদালতে

৩০ মার্চ ২০২৬

মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের সীমান্তবর্তী পানিশাইল-শরীরমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ ওই এলাকায় অভিযানে যান। তবে সংশ্লিষ্ট দোকানটি মান্দা সীমানার বাইরে এবং নওগাঁ সদর উপজেলার আওতাভুক্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি নওগাঁ সদরের সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেন।

খবর পেয়ে নওগাঁ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ নওসাদ হাসান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৩১৯ লিটার পেট্রোল ও ৮ লিটার অকটেন জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়।

আদালত সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত জ্বালানি তেল বিধি মোতাবেক সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::