
৩০ মার্চ ২০২৬
ব্যুরো প্রধান সিলেট ঃ মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে সড়কের সিরাজনগর এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার প্রচণ্ড সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গলের জানাউরা এলাকার বাসিন্দা আব্দুল হান্নান। অপর নিহতের নাম রুহুল আমীন বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত আরও তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে এবং বাকি দুইজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
..
৩০ মার্চ ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অবৈধভাবে পেট্রোল
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দা
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা,
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০মার্চ ২০২৬ সঞ্জীব কুমার সাহা-গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের
| সারাদেশ কোন মন্তব্য নাইমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে পুলিশ ফাঁড়ির একটি
| সারাদেশ কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ আশরাফুল আলম সরকার-গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের
| সারাদেশ কোন মন্তব্য নাইকমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন
| সারাদেশ কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অনেক মুসলিম নারী ধর্মীয় অনুভূতি থেকে
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : নেদারল্যান্ডসে প্রশিক্ষণে যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)
| জাতীয়শফিকুল ইসলাম শামীম, গাজীপুর প্রতিনিধি : ১২৬টি দূর্গা পূজা মন্ডপে
| জাতীয়সমাচার ডেস্ক: জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী
| শিরোনামঢাকা: বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প সম্প্রসারিত করে সদরঘাট পর্যন্ত নিয়ে
| অর্থনীতিনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সহযোগিতার সম্পর্ক আগামী
| জাতীয়