গলাচিপায় খাল থেকে মরদেহ উদ্ধার

গলাচিপায় খাল থেকে  মরদেহ উদ্ধার
গলাচিপায় খাল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যুর ধারণা-ছবিঃ সঞ্জীব কুমার সাহা

৩০মার্চ ২০২৬

সঞ্জীব কুমার সাহা-গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে মোঃ সরোয়ার হাওলাদার (পিং-নূর হাওলাদার) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে চরবিশ্বাস ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্লুইজ ঘাট সংলগ্ন খাল থেকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ফাঁড়িকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রবিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে রাতের খাবার শেষে সরোয়ার হাওলাদার ট্রলারে ঘুমানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালে হাত-মুখ ধোয়া বা টয়লেট করার সময় হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হলে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।

এদিকে প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূরের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::