কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান নিজেই ঝাড়ু হাতে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অভিযান
উদ্বোধন করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগসহ জরুরি বিভাগ ঘুরে দেখেন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সঙ্গে যোগাযোগ করে ঢাকা-২ আসনের হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতাকর্মীসহ জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
আমানউল্লাহ আমান বলেন,জনগণের সেবাই আমার রাজনীতি। হাসপাতাল মানুষের চিকিৎসার জায়গা, এখানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই আজকে কেরানীগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স, হযরতপুরে ২০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাভারের আমিনবাজারে কমিউনিটি ক্লিনিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি।
এমপি আরও বলেন, প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ময়লা-আবর্জনার কারণে পরিবেশে মারাত্মক দূষণ সৃষ্টি হয়। এর ফলে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে এবং ডেঙ্গুর প্রকোপও দেখা দিতে পারে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এই অভিযান শুরু করা হয়েছে। এটি একটি ধারাবাহিক কার্যক্রম হিসেবে ঢাকা-২ আসনে প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেন, গ্রামের বিভিন্ন সড়ক, অলিগলি এবং মহাসড়কের পাশ থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে অনেক রোগজীবাণু থেকে রক্ষা পাওয়াসহ সুস্থ থাকা সম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর কেরানীগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের