
সমাচার ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। আজ শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মো. আহসান হাবীব পলাশ। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
তার দীর্ঘ বর্ণিল চাকরিজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পিবিআই হেডকোয়ার্টার্সে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পদোন্নতি সূত্রে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া হতে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।

সমাচার ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ‘শাহেদ’ ড্রোনের আরও উন্নত সংস্করণ
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদার
| শিরোনাম কোন মন্তব্য নাইবিনোদন ডেস্ক: ২০২৫ সালের মহাকুম্ভ মেলা থেকে ভাইরাল হয়েছিলেন মোনালিসা
| বিনোদন কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: তারেক রহমানকে যে ‘খাম্বা’ বলে ডাকা হয়, তার
| জাতীয় কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী থেকে তিনটি মাছ
| শিরোনাম কোন মন্তব্য নাইসুরুজ তালুকদার,(বাকেরগঞ্জ প্রতিনিধি) : বাকেরগঞ্জ উপজেলায় ৮৭ বছর বয়সে জীবনের
| জাতীয়নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মোহাম্মদ
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ আরোপের
| জাতীয়দীর্ঘ আলোচনার পর সন্দেহভাজন দুটি পুরনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনে জাতিসংঘের
| আন্তর্জাতিকশাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এক রাতে
| শিরোনামবঙ্গোপসাগরের জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ। দেশের
| শিরোনামকিছুদিন আগে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে রীতিমত ধুয়ে
| খেলাধুলাঢাকা: যেহেতু রেজিস্ট্রেশন সফলভাবে হচ্ছে তাই আজ (১১ ফেব্রুয়ারি) থেকে করোনা
| জাতীয়