শাহজাদপুরে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুরে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

মিলন ইসলাম (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলেই আজকের এই স্বাধীনতা। তাদের সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন এবং যুবদল নেতা জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি শাহজাদপুরে স্বাধীনতা দিবস উদযাপনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি জাতির অকৃত্রিম ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ ঘটায়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::