টেকনাফ উপজেলা বিএনপি উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

টেকনাফ উপজেলা বিএনপি উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন
টেকনাফ-এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন—উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের অংশগ্রহণে শ্রদ্ধা, সম্মান ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রকাশ-ছবিঃ ফরহাদ রহমান

২৬ মার্চ ২০২৬

ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারের টেকনাফে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে টেকনাফ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (২৬ মার্চ) সকালে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এসময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।”

বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::