গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ

গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ
মেসার্স রামনাবাদ এন্টার প্রাইজের সামনে অন্তত ৫শ মোটরসাইকেল সহ অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন রয়েছে-ছবিঃ পটুয়াখালী প্রতিনিধি

২৫মার্চ ২০২৬ 

গলাচিপা – (পটুয়াখালী) প্রতিনিধি : পেট্রোল সঙ্কট মোকাবেলায় গলাচিপায় গাড়ির কাগজ চেক করে তেল সরবরাহ করা হচ্ছে। বুধবার বিকেল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গলাচিপা মেসার্স রামনাবাদ এন্টার প্রাইজের সামনে অন্তত ৫শ মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার রামনাবাদ এন্টারপ্রাইজে অবস্থান করছেন মোটরসাইকেল ড্রাইভার আলামিন বলেন, আমার সব কাগজ ছিল কিন্তু হেলমেট ছিলনা এ কারণে আমায় নিয়ে গেছে।

এ বিষয়ে গলাচিপা রামনাবাদ এন্টারপ্রাইজের সত্বাধিকারী কাওসার নাঈম বলেন, তেল গতকালের চেয়ে আজ কম পেয়েছি। আজ পেয়েছি মাত্র ১৬০০ লিটার। আমার দৈনিক ৫-৬ শ লিটার প্রয়োজন । এখন চাহিদা অপ্রতুল। কারণ অন্য ডিলারের কাছে না পেয়ে আমার এখানে চাপ বেড়েছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে রাসেল স্টোরকে তেল দেয় সেখান থেকে আমাদের কাছে সরবরাহ করা হয়। আগামী দুই দিন সরকারি বন্ধ থাকায় গ্রাহকের চাপ বেশি। আমরা যে পরিমান তেল সরবরাহ করেছি তা আজকেই শেষ হয়ে যাবে। গলাচিপা পেট্রোল পাম্প না থাকায় আরো বেশি জটিলতা সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, তেলের সঙ্কট নেই। দুই একদিনে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সন্ধ্যায় মোটরসাইকেল ড্রাইভাররা রাস্তা বন্ধ করে বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::