মুন্সিবাজারের রাজপথে তারুণ্যের জয়গান-অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।

মুন্সিবাজারের রাজপথে তারুণ্যের জয়গান-অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।
ঈদ পরবর্তী মুন্সিবাজারে ‘ওয়াক’-এর বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত-ছবিঃ কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি

২১ মার্চ ২০২৬

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে অপসংস্কৃতি নির্মূল ও নিজস্ব ঐতিহ্য পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে জনপ্রিয় সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ বা সংক্ষেপে ‘ওয়াক’। পবিত্র ঈদুল ফিতর পরবর্তী আয়োজনের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী মুন্সিবাজারে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালি সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি।

​পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে মুন্সিবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল আনন্দ মিছিল। মিছিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যতিক্রমধর্মী এই আয়োজনের মাধ্যমে সুস্থ সংস্কৃতির বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় আয়োজকরা।

​সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মুখপাত্র ড. অপু আবুল হাসানের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পরিচিত কনটেন্ট ক্রিয়েটর লিপন আহমেদ। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার এই মিলনমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন newsbd24-এর ব্যবস্থাপনা সম্পাদক তালহা মাহতাব সুমের।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াছুর রহমান, দৈনিক সমাচারের কমলগঞ্জ প্রতিনিধি তানভীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শাফিন আহমেদ, তরুণ সমাজসেবক জুনায়েদ আহমেদ মাস্টার এবং ইঞ্জিনিয়ার ফাহিম বিন জলিল। এছাড়াও বিশিষ্ট সংগঠক মাওলানা নুরুল ইসলামসহ জুলাই বিপ্লবের কতিপয় বীর যোদ্ধারা এই মিছিলে একাত্মতা প্রকাশ করেন।

​সমাবেশে বক্তারা বলেন, উই আর কমলগঞ্জ বা ‘ওয়াক’ এই অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন বিপ্লব ঘটাতে চায়। কমলগঞ্জের হারিয়ে যাওয়া নিজস্ব ঐতিহ্য ও কৃষ্টি সবার সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আগামীতে অপসংস্কৃতি রোধে সকল সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে ‘ওয়াক’ সামনের সারি থেকে নেতৃত্ব দেবে বলে বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::