লামা, রিক্সা চালক মৃত দুলালের পরিবারকে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা দেন

লামা, রিক্সা চালক মৃত দুলালের পরিবারকে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা দেন
ওয়ালটন প্লাজার পক্ষ হতে মৃত ব্যক্তির পরিবারকে তাৎক্ষণিক নগদ অর্থ অনুদান দেন -ছবিঃ মোঃ নুরুল আলম

মোঃ নুরুল আলম-বান্দরবান প্রতিনিধি : আজ হইতে সাড়ে ৪-মাস আগে লামায় আগত ওয়ালটন প্লাজার কভার ভ্যান গাড়ির সাথে অটো রিক্সার ধাক্কা লাগে, অটো রিক্সা চালক তাৎক্ষণিক পড়ে গিয়ে গুরু তর আহত হয়, আহত অটো রিক্সা চালক লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ দুলাল মিয়া (৭৫) চেয়ারম্যান পারা পানির টাংকি পাহাড়, ৪-নং ওয়ার্ড পৌরসভা লামা।

আহত রিকশাচালক কে লামা উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব রত চিকিৎসক চট্টগ্রাম রেফার করে, সেখানে আই সি ইউতে ও প্রাইভেটে রেখে উন্নত চিকিৎসা দেওয়ার পরেও রোগী মারা যান, রোগীর চিকিৎসা বাবদ যত খরচ হয়েছে সম্পূর্ণ টাকা ওয়ালটন প্লাজা বহন করেন এবং মৃত ব্যক্তির স্বজনদের মাধ্যমে লাস লামাতে এনে কবর দেন।

ওয়ালটন প্লাজার পক্ষ হতে মৃত ব্যক্তির মোছাম্মৎ রহিমা বেগমকে তাৎক্ষণিক কিছু নগদ অর্থ দেন। এখানেই শেষ নয়, লামা ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার জনাব নূর মোহাম্মদ সাহেব, মৃত রিক্সা চালক দুলাল মিয়ার পারিবারিক খোঁজখবর নিয়ে জানেতে পারেন, তার একজন স্ত্রী ও তিনটি কন্যা সন্তান আছে, অভাবে মানুষের দ্বারে দ্বারে কাজকর্ম ভিক্ষা করে সংসার চলে, ব্রাঞ্চ ম্যানেজার নূর মোহাম্মদ সাহেব এ বিষয়টাকে হেড অফিসের সাথে যোগাযোগ করলে, ওয়ালটন প্লাজার পক্ষ থেকে ২-দুই লক্ষ ৫০-হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদান করেন।

এই টাকা মৃত ব্যক্তির স্ত্রী মোছাম্মৎ রহিমা বেগম কে অয়ালটন অফিসে ডেকে এনে টাকা বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা ইউএনও জনাব মঈন উদ্দিন, লামা ওয়ালটন ব্রাঞ্চ ম্যানেজার নূর মোহাম্মদ, সাবেক মেয়র জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব আমির হোসেন, সাবেক উপজেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম, লামা উপজেলা রিক্সা চালক সমিতির লিঃসভাপতি জনাব মোঃ বাদশা মিয়া।

সর্বশেষ ইউএনও মহোদয় মৃত রিক্সা চালকের স্ত্রীকে পরামর্শ দেন তার যদি কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব বা সমস্যা মনে না করেন তাহলে এই টাকাগুলো কোন একটি ব্যাংকে সঞ্চয় রেখে সেখান থেকে মাসিক যে খরচটা পাবেন সেগুলো দিয়ে সংসারে ব্যয় করার জন্য, আর ভবিষ্যতে এই টাকা বেড়ে বড় একটা এমাউন্ট হবে, তখন অপনার কন্যা সন্তান দেরকে বিবাহের ক্ষেত্রে বা পরিবারের বড় কোন কাজে বুঝে শুনে ব্যবহার করতে পারবে বলে পরামর্শ দেন।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::