তেঁতুলিয়ায় ১ হাজার অসহায় পরিবার পেলো তারেক হোসেন ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার

তেঁতুলিয়ায় ১ হাজার অসহায় পরিবার পেলো তারেক হোসেন ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার
বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান তারেক হোসেন নিজ হাতে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন/ছবি - মো: আল-আমিন

১৮ মার্চ ২০২৬

মো: আল-আমিন-পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় ১ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান তারেক হোসেন।

বুধবার (১৮ মার্চ) সকাল ৬ টা থেকে দুপুর পর্যন্ত ইউপি চেয়ারম্যান তারেক হোসেনের নিজ বাড়ীতে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ী লুঙ্গি, সেমাই, চিনি, তেল সাবানসহ নিত্যপ্রয়োজনীয় ঈদসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত অসহায় পরিবারগুলোর সদস্যরা এমন সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তারেক হোসেন বলেন, , ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। বুড়াবুড়ি ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। স্থানীয়রা জানান, এই চেয়ারম্যান বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, যা এলাকায় ইতিবাচক প্রভাব।

..

Leave a reply

Minimum length: 20 characters ::