সড়ক নিরাপদ করার শপথ নিয়ে কমলগঞ্জে নিসচার বিশাল ইফতার মাহফিল

সড়ক নিরাপদ করার শপথ নিয়ে কমলগঞ্জে নিসচার বিশাল ইফতার মাহফিল
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিসচার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-ছবিঃ কমলগঞ্জ প্রতিনিধি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কমলগঞ্জ পৌর এলাকার নিউ আরিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে জাতীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. এডভোকেট মোঃ আবু তাহের।

​বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে আমাদের সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিসচা যে সামাজিক আন্দোলন গড়ে তুলেছে, তা প্রশংসার দাবি রাখে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা জনাব মোঃ আবুল হোসেন, ছরয়ার শোকরানা, দুরুদ মোহাম্মদ, পৃষ্ঠপোষক এ কে এম আব্দুস সালাম মাষ্টার, কাওছার শোকরানা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, মুফতি শামসুল ইসলাম লিয়াকত ও মাওলানা খালেদ শাওক্বী।

​অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা সহ-সভাপতি মোঃ মোতাহের আলী, বকুল আহমেদ, মোঃ এবাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান কাউসার, রুমেল আহমেদ ও খান মোহাম্মদ হোসাইন। এছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক সাইদুর রহমান শামু ও সাংবাদিক হৃদয়।

​অনুষ্ঠানে নিসচার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শেষে উপস্থিত সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::