কুড়িগ্রামে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, মোটরসাইকেল আরোহী নিহত
রাস্তার খাদে ট্রাক পড়ে যাওয়ার পর ঘটনাস্থলে জমে জনতার ভিড়-ছবিঃ মোঃ নুরুল আলম

১৩ মার্চ, ২০২৬

মোঃ নুরুল আলম – কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: আজ ১৩-ই মার্চ ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার। কুড়িগ্রাম হইতে মোটরসাইকেল যোগে উলিপুর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কুড়িগ্রাম- চিলমারী সড়কের আনন্দবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী মোঃ মোস্তফা (৬২), পিতা মোঃ ফটিক মিয়া, কুড়িগ্রাম পৌর শহরের সদরপাড়া এলাকার বাসিন্দা

দুর্ঘটনার খবর পেয়ে উলিপুর থানার পুলিশ, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয় বলে জানান। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন।

স্থানীয়রা বলেন, কুড়িগ্রাম- চিলমারী সড়কে প্রায়ই দ্রুতগতির ভারী যানবাহন চলাচল করে। ফলে এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ,ট্রাফিক তদারকি বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::