​কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মানুষের প্রত্যাশা নিয়ে সংসদে হাজী মুজিব

​কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মানুষের প্রত্যাশা নিয়ে সংসদে হাজী মুজিব
সংসদে হাজী মুজিব - ছবি : সৈয়দ তানভীর আহমেদ

সৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ (শ্রীমঙ্গল) প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর জনতার রায়ে সিক্ত হয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের গণমানুষের আস্থার প্রতীক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) জাতীয় সংসদের আঙিনায় পা রাখলেন। জনগণের ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে তিনি শুরু করলেন তাঁর সংসদীয় দায়িত্ব পালনের পথচলা।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়ে তিনি নিজের নির্বাচনী এলাকার মানুষের স্বপ্ন, প্রত্যাশা ও ন্যায্য দাবির পক্ষে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকার সার্বিক উন্নয়ন, মানুষের জীবনমানের পরিবর্তন এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এলাকাবাসীর ভালোবাসা ও দোয়াকে সঙ্গী করে হাজী মুজিব আজ আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শুরু করেছেন। স্থানীয় মানুষের আশা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই তাঁর এই সংসদীয় যাত্রা শুরু হয়েছে বলে মনে করছেন অনেকেই।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের এই নেতার উপস্থিতিতে সংসদ অধিবেশনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, তাঁর নেতৃত্বে আগামী দিনে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়নে যুক্ত হবে নতুন গতি ও সম্ভাবনার দিগন্ত।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::